কবিতা

শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮

কাঁদছে অনাথ

কাঁদছে অনাথ
সাদেক আহমেদ
......................
অনাথ শিশু কাঁদছে দেখ
হাড় কাঁপানো শীতে
যে পার সে এগিয়ে আসো
শীতবস্ত্র দিতে।
রাস্তাঘাটে এই শিশুরা
রাত্রী করে পার
কনকনে এই শীতের রাতে
কষ্ট যে হয় তার।
এ বয়সের অনেক শিশু
ঘুমায় দালান ঘরে
কাঁথা কম্বল কতকিছু
দিচ্ছে দেখি তারে।
সদয় হয়ে এসো আমরা
এদের পাশে দাঁড়াই
শীতবস্ত্র দিয়ে এদের
দুঃখ কষ্ট তাড়াই।

মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮

কাঁদছে অনাথ



কাঁদছে অনাথ
সাদেক আহমেদ
......................
অনাথ শিশু কাঁদছে দেখ
হাড় কাঁপানো এই শীতে
যে পার সে এগিয়ে আসো
শীতবস্ত্র দিতে।
রাস্তাঘাটে এই শিশুরা
রাত্রী করে পার
কনকনে এই শীতের রাতে
কষ্ট যে হয় তার।
এ বয়সের অনেক শিশু
ঘুমায় দালান ঘরে
কাঁথা কম্বল কতকিছু
দিচ্ছে দেখি তারে।
সদয় হয়ে এসো আমরা
এদের পাশে দাঁড়াই
শীতবস্ত্র দিয়ে এদের
দুঃখ কষ্ট তাড়াই।

শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮

স্মৃতি



স্মৃতি
সাদেক আহমেদ
হাতের কাছে পেয়ে যে সুখ
দিচ্ছো তুমি ফেলে,
সারা জীবন কাঁদবে তুমি
ভাসবে চোখের জ্বলে
তোমার মোহের অমানিশা
কেটেযাবে যখন,
হাজার লোকের ভিরে তুমি
খোজবে আমায় তখন
মনের মাঝে মিথ্যে যে সুখ
করছো তুমি পোষণ,
তোমার বিবেক জাগবে যখন
করবে তোমায় শাসন
হয়তো সেদিন তোমার কাছে
আসবো না আর আমি,
আমার স্মৃতি বলবে কথা
শুনবে কেবল তুমি


image

সাহিত্য সংসকৃতির অনন্য সংগঠন জেগে ওঠো নরসুন্দা
এ সংগঠনের ব্যানারে আয়োজন করা হয় ছড়া উৎসব ও লোকজ মেলা
এবারের পরিচালনা পর্ষদের প্রচার উপ কমিটির সদস্যদের নিয়ে তুলা এই
আলোক চিত্র

বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮

শীতের পিঠা

শীতের পিঠা
সাদেক আহমেদ
হাড় কাঁপানো এই শীতে
গরম কাথায় আরাম,
রাতের বেলায় মশার জ্বালায়
ঘুম হয়ে যায় হারাম।

খেজুর রসের পায়েশ খেতে
লাগে দারুন মিঠা,
তার চেয়ে মজার খাবার
গরম ভাপা পিঠা।
পুলি পিঠার স্বাদের কথা
বলতে কি আর হয়?
কলা পিঠা শীতের পিঠা
সবাই শুনি কয়।

বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮

প্রিয়তমা

প্রিয়তমা
.........................
সাদেক আহমেদ
তোমার দুচোখে-
স্বপ্ন খেলা করে
কউে না দেখুক
আমি তা দেখেছি।

তুমার এ চাঁদ মুখ
জুছনা ছড়ায়
তীমিরে ঢাকা আমি
সে আলোয় পথচলি।
তোমার বাাঁকা ঠোটের
মুচকি হাসিতে উঠে
সুরের ঝঙ্কার
সে সুর ধ্বনি বাতাসে মেশে
ইথারে ভেসে বেড়ায়
আমার কর্ণকুহরে এসে
অস্থির করে মনপ্রাণ।
আমি উম্মাদ হই
প্রেয়সীর প্রেমে পাগল আমি
তুমায় খোজে বেড়াই।

সোমবার, ১ জানুয়ারি, ২০১৮

ভুল

ভুল
...........
সাদেক আহমেদ
ভুল প্রেমে কেটে গেলো
আরও একটি বছর
পূবাকাশে ভোরের সূর্যদোয়
সকালের কাঁচা রোদ
ক্রমাগত তপ্ত হয়
কচি ঘাসে জমা শিশির কণা
বাতাসে মিশে যায়
চাওয়া পাওয়ার মিথ্যে ছলনায়
কেটে গেলো আরও একটি বছর
এভাবেই নষ্ট মানুষের
মিথ্যে ভালোবাসার ছলনায়
মনের ক্যানভাসে আঁকা
স্বপ্নগুলো বিলীন হয়
যন্ত্রনার আগুনে পোড়ে
আবারও মনে সাধ জাগে
ভালোবাসবার আবারও স্বপ্ন দেখবার।