কবিতা

রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

আষাঢ় শ্রাবণ

আষাঢ় শ্রাবণ
...................
সাদেক আহমেদ

থেমে থেমে বৃষ্টি
অঝরে ঝরে,
আকাশে কালো মেঘ
ভেসে খেলা করে।

ঘরে বসে অস্থির
কাটে না তো বলা,
সময় যে বয়ে যায়
বসে একলা।

ঠায় নেই কোথাও
একটু বসার,
চারি দিকে শুধু পানি
মাসটা যে আষাঢ়।

ভয়ে ভয়ে শ্রাবণের
কাটে সারাক্ষণ,
কখন যে শুরু হয়
পূবাৰলী পবণ।

বৈশাখে শুরু হয়
প্রচণ্ড ঝড়,
ভেঙে দেয় গরীবের
বাধা কুড়ঘর।

বিদ্যুৎ গর্জণে
কানে লাগে তালা,
এভাবেই বর্ষায়
কাটে সারাবেলা

মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

সুখে আছ

সুখে আছ
.........
সাদেক আহমেদ

বন্ধু তুমি ভালই আছ
সুখে আছ জানি,
আমায় কেবল দিয়ে গেলে
অপমানের গ্লানী।

তোমার কথা মনে পড়ে
হরহামেশা রোজ,
একলা আমি কেমন আছি
রাখ না তার খোঁজ।

তোমায় ছাড়া বেচে আছি
বৈরি হাওয়ার ঘূর্ণিপাকে,
দু:সময়ের শঙ্কা আমায়
দিবানীশি যাচ্ছে ডেকে।

তোমার দেখা পাবার আশায়
ব্যকুল আমার প্রাণ,
আমি তোমার প্রিয় ছিলাম
ছিলাম তোমার জান।

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

ডিগবাজ

ডিগবাজ
....................
সাদেক আহমেদ

হাত পা গায়ে বল
সব তার ঠিক আছে
তবু কেন বলে না
যা আছে ঠিক আছে।

জুৎচুরি প্রতারণা
ভাল করে শিখেছে
গালি শুনে মান যায়
বলে তাও ঠিক আছে।

চিরত্র নেই তার
শুধু তার রূপ আছে
কিছু বুকা সব জনেও
বলে ও ঠিক আছে।

তাকে দেখে লোকে বলে
তোর প্রতি ধিক আছে
তবু বলে ডিগবাজ
সব তার ঠিক আছে !

image


বুধবার, ২ আগস্ট, ২০১৭

আমি এসেছিলাম

আমি এসেছিলাম
.............
সাদেক আহমেদ
আমি তো এসেছিলাম-
কামনার রংতুলিতে আঁকা
হৃদয়ের ফ্রেমে বাঁধা স্বপ্ন নিয়ে।

আমি তো এসেছিলাম-
রোদ্ধ দ্বারের বদ্ধ কপাট খুলতে।
আমি তো এসছিলাম- রাতের আঁধারে জ্যোৎস্নার আলোয়
ভোরের মৃদুমলয়ে ফুলের সৌরভে।

আমি তো এসেছিলাম-
মেঘের ভেলায় ভাসতে ভাসতে
শ্রাবণের বারিধারা হয়ে।
আম তো এসেছিলাম-
পৌষের কুয়াশার চাদরে ঢাকা ভোরে
ঊষার আলোয় রাঙা প্রভাতে।
আমি তো এসেছিলাম তোমার কাছে-
রংধনুর সাত রঙে সেজে তুমি
অবশেষ নীলাভে হলে বিলীন।