কবিতা

বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 মরুর শাসক 

মা আমেনার কোলে এলেন

ভুবন করে আলো 

আরবজাতি  মুক্তি পেলো 

দূর হলো  সব কালো ।

পাননি  যিনি  পিতার সোহাগ 

পাননি  মায়ের আদর

আমার প্রিয় রাসূল তিনি 

সবাই করে কদর।

সবার তরে নিয়ে এলেন 

পাক কোরানের  বাণী 

আরব জাতি সুপথ পেলো

পড়ে কোরানখানি।

শিশুকালেই পেলেন  তিনি

বিশ্বাসী লোক  খ্যাতি 

মরুভূমির  শাসক  তাঁকে

মানলো  আরব  জাতি।


 স্মৃতির পাতা

গ্রামগুলো আগে ছিলো

সবুজে ঘেরা

সুন্দর পরিবেশ আর

সব ছিলো সেরা।

আশেপাশে ছিলো আগে

যত বাড়িঘর

আজ সব বিল্ডিং 

নেই কুঁড়েঘর।

গাছপালা  বাঁশঝার

কেটে করে ফাঁকা

ইট বালি দিয়ে লোকে

বাড়ি বানায় পাঁকা।

ছোট বড় গাছপালা

কেটে বন সারা

শহরের মতো আজ

গ্রামের পাড়া।

পাখিদের কোলাহলে

ভাঙে না ঘুম

পরিবেশ নেই কোথাও

নিরব নিঝুম।

অতীতটা ছিলো ভালো

লোকে  বলে হায় !

সুখ খোঁজে অস্থির

স্মৃতির  পাতায়।


     ভিক্ষা করো না

সৃষ্টির সেরা জীব

তুমি এক জাতি

তবে কেন হাত পাত

অন্যের প্রতি ?

দেহে  যদি থাকে বল

যদি পাও কাজ

ভিক্ষা ছেড়ে  দাও

এক্ষনই আজ।

সৃষ্টির সেরা তুমি

মাথা  রাখ উঁচু

হাত পেতে দান নিলে

মাতা হয় নিচু।

ছোট  কাজ বড় কাজ

করো  না  জ্ঞান

খেটে খেলে যায় না

জাত-কোল  মান।


    আগের মত নই

দিনে-দিনে  বাড়ছে  বয়স

কমছে দেহের  শক্তি

আগের মতো এখন আর

কেউ করে না ভক্তি।

রোগে ভোগে বেঁচে আছি

চোখেও  দেখি  কম

আগের  মতো  নেই শরীরে

বেঁচে  থাকার  দম ।

কালো  চুলের  আগাগোড়া

এখন  সবই  সাদা

কত  নামে ডাকতো  আগে

এখন ডাকে দাদা।

চোখের  পাওয়ার কমে গেছে

আগের মতো  নাই

দাঁতগুলোও  নড়ে এখন

নরম খাবার খাই।

আগের মতো এখন আর

সাধ জাগে না মনে

ভালো  মন্দ কি করেছি

ভাবী  ক্ষণে  ক্ষণে।


বীর বাঙালি 

স্বাধীনতার স্বপ্ন বুকে 

হাতে  নিয়ে মেশিনগান

শত্রু মুক্ত করতে  স্বদেশ

শহীদ হলো লাখো প্রাণ ।

ছাত্র-যুবক আবাল-বৃদ্ধ

সবাই ঝাপিয়ে পড়ে

প্রাণের মায়া ত্যাগ করে 

স্বাধীনতার তরে ।

নয় মাস যুদ্ধ করে

জীবন বাজি রেখে

বীর বাঙালি সাহসী জাতি

বিশ্ববাসী দেখে।

লাখো শহীদের রক্তে ভেজা 

এই দেশের মাটি

দেশের প্রতি ভালোবাসা

থাকতে হবে খাঁটি।


 


কৃষক

কৃষক মাঠে ফলায় ফসল 

আমরা সবাই ভোগ করি

উন্নয়নের অবদানে 

আছে কী আর তার জুরি ?

কাস্তে  হাতে লাঙ্গল কাঁধে 

কৃষক যায় মাঠে 

মনের  সুখে গান গেয়ে 

পাকা  ধান কাটে। 

খোলা  মাঠে তপ্ত রোধে

জড়ায় গায়ের ঘাম 

যারা এত কষ্ট করে 

পায় না তারা দাম ।

রোগে ভোগে কষ্ট করে 

পায় না ওষুধ ঠিক মত

ভূমিহীন হচ্ছে কৃষক 

যাচ্ছে তাদের দিন যত ।


 শহীদ আমার ভাই

পাকসেনারা  হামলা  করে 

পঁচিশে  মার্চ  রাতে 

বীর বাঙালি ঝাপিয়ে পড়ে

লড়াই  বাঁধে তাতে।

এই লড়াইয়ে  শত্রুদলের

হলো  পরাজয়

দেশের  শত্রু  ছিলো  যারা 

পেলো  তারা  ভয়।

এই দেশ এই মাটি 

রক্ত দিয়ে কেনা 

এমন  অনেক  শহীদ  আছে 

নেই  সকলের  চেনা।

ইতিহাসের  পাতায়  যারা

পায়নি  কোন  ঠাই 

তাদের  প্রতিও  শ্রদ্ধা জানাই 

তারাও  মোদের  ভাই।